ওয়েব ডেস্ক:
জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণে সদার্থক আলোচনা হল ভারত মালয়েশিয়ার মধ্যে। প্রসঙ্গত, বর্তমানে রাশিয়াতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাশিয়া ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার আগে মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান মহাথির মহম্মদের সঙ্গে বৈঠক করেন মোদী। আলোচনায় উঠে আসে জাকির নায়েক প্রসঙ্গ।
উল্লেখ্য, ভারতে নিষিদ্ধ হওয়ার পর পালিয়ে গিয়ে মালয়েশিয়া ডেরা বেঁধেছে জাকির নায়েক। সেদেশে সভা অনুষ্ঠানও চালিয়ে যাচ্ছিলেন। এদিকে ভারত বেশ কয়েক মাস আগে থেকেই মালয়েশিয়ার কাছে জাকির নায়েককে ফেরাতে আবেদন জানায়। মালয়েশিয়া বরাবর সেই প্রস্তাব এড়িয়ে গিয়েছে। এবার সুযোগ পেয়ে মোদী সরাসরি মহাথিরকেই জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে কথা বললেন।
আলোচনার পর ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল জানান, দুই দেশ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। আলোচনার মাধ্যমেই জাকির নায়েককে ভারতে ফেরানো যাবে বলে জানান গোখলে।
ইসলাম নিয়ে বিভিন্ন আলোচনা সভায় বলতে গিয়ে উষ্কানিমূলক বক্তব্যের কারণে ভারত জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই দেশ ছেড়ে পালান তিনি। ২০১৬ সালে মালয়েশিয়া গিয়ে ডেরা বাঁধেন। সেখানেও একের পর এক সভায় উষ্কানিমূলক বক্তব্য পেশ করতে শুরু করেন জাকির। স্থানীয় হিন্দু এবং বৌদ্ধদের বিরুদ্ধে উষ্কানিমূলক কথা বলার অভিযোগ ওঠে জাকিরের বিরুদ্ধে। অশান্তি ছড়ানোর আশঙ্কায় মালয়েশিয়া সরকারও তাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news