Breaking News
Home / TRENDING / দক্ষিণ কলকাতায় মারামারি শোভনদেব বনাম মালা রায়ের গোষ্ঠীর

দক্ষিণ কলকাতায় মারামারি শোভনদেব বনাম মালা রায়ের গোষ্ঠীর

সূর্য সরকার।

তৃণমূলের খাসতালুক দক্ষিণ কলকাতাতেই গোষ্ঠী দ্বন্দ্বে জড়াল তৃণমূলের (TMC) দুই গোষ্ঠী। বিবাদের ঘটনায় উত্তপ্ত রাসবিহারী এলাকা। ৩০ মিনিটের বেশি সময় ধরে চলে অবরোধ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ৮৮ নম্বর ওয়ার্ড , শা’নগর রোডে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shovandeb Chatterji) পার্টি অফিসের সামনে চলচিত্র উৎসব উপলক্ষ্যে সিনেমা দেখানোর আয়োজন করা হয়। তার জন্য রাস্তার লাইট বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, সাংসদ মালা রায়ের অনুগামীরা কিছু সময় পর পর রাস্তার আলো জ্বালিয়ে দিচ্ছিল। এই নিয়ে দু-পক্ষের বিবাদ হয়। রাত পৌনে নটা নাগাদ শোভনদেবের অনুগামীরা রাসবিহারী মোড়ে বিক্ষোভ শুরু করে।

অন্যদিকে, মালা রায়ের (Mala Roy) অনুগামীদের অভিযোগ ওই এলাকায় মহিলাদের হেনস্থা করা হয়। যদিও ঘটনাকে সামনে রেখে দু-পক্ষের নেতৃত্বের স্পষ্ট কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। দক্ষিণ কলকাতায় শোভনদেব চট্টোপাধ্যায় ও মালা রায় অনুগামীদের মধ্যে বিবাদ কোনও নতুন বিষয় নয়। ২০১৫ সালে তৃণমূলে প্রত্যাবর্তনের আগেও কংগ্রেসে থাকাকালীন মালা রায়ের গোষ্ঠীর সঙ্গে একাধিক ক্ষেত্রে বিবাদ হয়েছিল রাসবিহারীর তৃণমূল বিধায়ক শোভনদেবের গোষ্ঠীর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *