নীল রায়।
দুপুর সাড়ে ১২টা নাগাদ দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছেন তিনি। আর রাতেই সদ্যজাত পুত্রকে হাতে ছবি তুলে তা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্ট মারফৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee) জানিয়ে দিলেন নবজাতকের নাম, আয়াংশ! মেয়ে আজানিয়ার নাম রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, এবার পিতা হিসেবে পুত্র সন্তানের নাম জানিয়ে দিলেন নিজেই। আয়াংশ শব্দের অর্থ, আলোর উৎস।
অন্তঃসত্ত্বা স্ত্রীর কারণে লোকসভা ভোট শেষে আর খুব বেশি রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপোকে। কিন্তু সোমবার গান্ধী মূর্তির পাদদেশে যুব তৃণমূল কংগ্রেসের (TMC) এক কর্মসূচিতে ঘন্টাখানেকের জন্য হাজির হয়েছিলেন তিনি। সেই কর্মসূচিতেও কাউকে বুঝতে দেননি তাঁর উৎকণ্ঠার কথা। অবশেষে এদিন সন্ধ্যায় তৃপ্ত পিতা হিসেবে ছবিতে ধরা পড়েছেন এই যুবনেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news