চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী (Basanti)। মঙ্গলবার রাতে যুব তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগে কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ওইদিন রাতে ক্যানিং থেকে শিমুলতলায় নিজেদের বাড়ি ফিরছিলেন ইজাজ আহমেদ এবং রশিদ আলি। এঁরা এলাকায় যুব তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ, আচমকাই একদল সশস্ত্র দুষ্কৃতী রাস্তা আটকে তাঁদের ঘিরে ধরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি গুলিও চলে বলেও অভিযোগ। গুরুতর জখম হন দুই যুবনেতা। তাঁদের উদ্ধার করে ক্যানিং হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। জখম ইজাজ এবং রশিদের শারীরিক অবস্থা বেশ সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
স্থানীয়রা জানিয়েছে, শিমুলতলায় বাইক আটকে দুই যুব তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গুলি করা হয়। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর। এলাকায় তৃণমূল কংগ্রেসের মধ্যে অভ্যন্তরীণ নতুন ঘটনা নয়। যুব বনাম মূল সংগঠনের নেতাদের মধ্যে লড়াই হয়ে আসছে গত ছয় বছর ধরে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই গোষ্ঠীর দ্বন্দ্ব নিয়ে একাধিকবার ওই জেলার শীর্ষ নেতাদের কড়া ধমক দিয়েও কাজ হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news