চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
একদিনে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬,৯৯৯ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে, আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৫,৮০৭ ও ৬৭,৬০৫ জন। প্রায় ৬৭ হাজার বৃদ্ধির জেরে ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৩ লক্ষ ৯৬ হাজার ৬৩৭ জন। সেখানে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫১ লক্ষ ৫৭ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩১ লক্ষ ৬৪ হাজার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৮.০৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৩০ হাজার ৩৯১ জনের। যা করোনাকালের মধ্যে সর্বোচ্চ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৯৪২ জনের। এ নিয়ে দেশে মোট ৪৭,০৩৩ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৮,৬৫০ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৫,২৭৮ জন ছাড়িয়েছে। দিল্লিতে সংখ্যাটা ৪,১৫৩ জন। কর্নাটকে কোভিডের কারণে ৩,৫১০ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে ২,৭১৩ জনের প্রাণহানী ঘটেছে। অন্ধ্রপ্রদেশ ২,২৯৬, উত্তরপ্রদেশ ২,২৩০ ও পশ্চিমবঙ্গে ২,২০৩ মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশে ১,০৪৮, রাজস্থানে ৮২২, তেলেঙ্গানা ৬৬৫, পাঞ্জাবে ৬৭৫, হরিয়ানায় ৫০৩, জম্মু ও কাশ্মীরে ৪৯৮, বিহারে ৪১৬, ওড়িশায় ৩০৫, ঝাড়খণ্ডে ১৯৭, উত্তরাখণ্ডে ১৪০ ও ছত্তিসগড়ে ১০৯ জনের মৃত্যু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news