নিজস্ব সংবাদদাতা:
পুলিশের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ল দুটি গোষ্ঠী। প্রহৃত হলেন এক মহিলাও। অথচ পুলিশকে নীরব দর্শকের ভূমিকায় দেখা গেল। ঘটনাটি ঘটেছে খোদ কলকাতায়। বৃহস্পতিবার নিউ আলিপুর থানায় এসে দুটি গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বাঁধে। পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলেও পুলিশ হস্তক্ষেপ করেনি। এর ফলেই গুরুতর আহত হলেন এক মহিলা।
এদিন নিউ আলিপুর থানার সামনের গেটেই একটি গোষ্ঠী অপর গোষ্ঠীর মহিলার ওপর চড়াও হন। তারপর নির্মমভাবে ওই মহিলাকে পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। থানার সামনেই এক মহিলা গণপিটুনির শিকার হল, অথচ পুলিশ নীরব থাকায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অনেকের প্রশ্ন, পুলিশ চাইলেই তো গন্ডগোল থামাতে পারতেন দুই গোষ্ঠীর মধ্যে, তবে কেন এগিয়ে এলেন না পুলিশ কর্মীরা। তবে পরে পুলিশ দুই গোষ্ঠীকেই গন্ডগোলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। জানা গিয়েছে, অরূপ বিশ্বাস এবং শোভন চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news