Breaking News
Home / TRENDING / বাবড়ি মসজিদ মামলা : অভিযুক্তদের বয়ান রেকর্ড শুরু করবে সিবিআইয়ের আদালত

বাবড়ি মসজিদ মামলা : অভিযুক্তদের বয়ান রেকর্ড শুরু করবে সিবিআইয়ের আদালত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তদের বয়ান রেকর্ডের কাজ শুরু করবে লখনউয়ের সিবিআইয়ের বিশেষ আদালত। বৃহস্পতিবার বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র কুমার ৪ জুন থেকে বয়ান রেকর্ড এর কাজ শুরু করবে বলে জানান। বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত ৩২ জনকে ওইদিন আদালতে হাজির থাকতেও নির্দেশ দেন তিনি।

আদালতে হাজির হতে বলা হয়েছে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, উমা ভারতী ও বিশ্ব হিন্দু পরিষদ নেতা চম্পত রাই বনসলকে। তবে লকডাউনের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বয়ান রেকর্ড হতে পারে বলে জানা যাচ্ছে। আবার সিবিআইয়ের বিশেষ আদালতটি যে অঞ্চলে রয়েছে সেই অঞ্চলটি বর্তমানে কোভিড-১৯ হটস্পট এলাকার মধ্যে পড়েছে বলে খবর। ফলে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই শুনানি হতে পারে বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে।

এর আগে এই মামলায় আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষী দিয়েছেন বিপক্ষের জগৎ বাহাদুর ও ফরহাদ আব্বাস। অন্যদিকে বিপক্ষের তৃতীয় সাক্ষী ৭১ বছর বয়সী মধুরিমা মিশ্র বার্ধক্য জনিত কারণে সাক্ষ্য দিতে পারেননি। এই মামলার ভিডিও কনফারেন্সে শুনানির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবস্থা করতে উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারক যাদব।

প্রসঙ্গত, নভেম্বরে বাবরি মসজিদ মামলার রায় জানায় সর্বোচ্চ আদালত। রায়ে বিতর্কিত অংশটি রামলালার এবং সেইখানে ট্রাস্টের মাধ্যমে রাম মন্দির তৈরির নির্দেশ দেন শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ। কিন্তু ওই রায় বেঞ্চ জানায়, কোন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙাও নিন্দনীয় ঘটনা। তাই বাবরি মসজিদ ধ্বংসের পেছনে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত চালানোর কথা জানিয়েছিল শীর্ষ আদালত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *