Breaking News
Home / TRENDING / ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত ৭,৪৬৬, এখন পর্যন্ত সর্বাধিক

২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত ৭,৪৬৬, এখন পর্যন্ত সর্বাধিক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

একদিনে ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৪৬৬ জন। এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৭৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১,৬৫,৭৯৯। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৪,৭০৬ জনের।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মারাঠা মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজারের কাছাকাছি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা মোট ৫৯,৫৪৬। এখনও পর্যন্ত সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৯৮২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮,৬১৬ জন।
এরপরেই রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,৩৭২। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। আর সুস্থ হয়েছেন ১০,৫৪৮ জন। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। রাজধানী শহরে কোভিড পজিটিভ ১৬,২৮১ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭৪৯৫ জন।করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে গুজরাত। কোভিড-১৯ সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে ৪,৭০৬ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭১,১০৬ জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *