চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দিল্লিতে চলা কৃষক আন্দোলনের (Delhi Farmers Protest) সমর্থনে ডাকা ধর্মঘটকে সমর্থন জানালেও রাস্তায় নেবে তার বিরোধিতা করা হবে না। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। শনিবার তৃণমূল (TMC) ভবনে শিরোমনি আকালি দলের (Siromani Akali Dal) প্রাক্তন সংসদ সদস্য প্রেম সিং চান্দুমাজরাকে সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন উত্তর কলকাতার সাংসদ। এখানে ধর্মঘর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন সুদীপ। তিনি বলেন, “এই ধর্মঘটের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু রাস্তায় নেমে ধর্মঘট আমরা করবো না।” প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় দলের সভা সংগঠনের নেতাদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এই সিদ্ধান্ত হয় তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেত মজুর সংগঠনের সভাপতি বেচারাম মান্নার নেতৃত্বে ৮-১০ তারিখে ধর্মতলার গাঁধী মূর্তির পাদদেশে ১০টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রের কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে অবস্থান সমাবেশ করা হবে। ১০ তারিখে সমাবেশে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ তারিখে জেলার সদরগুলিতে কর্মসূচি নিতে বলা হয়েছে জেলা সভাপতিদের। ৬ সোমবার ব্লকে ব্লকে তৃণমূল নেতাকর্মীদের সংহতি দিবস পালন করতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের লোকসভার জ্বলন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়নের সঙ্গে তৃণমূল ভবনে এক সংক্ষিপ্ত বৈঠক করেন শিরোমনি আকালি দলের প্রাক্তন সাংসদ প্রেম সিং চান্দুমাজরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news