চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সেভাবে জাঁকিয়ে শীতের দেখা নেই পশ্চিমবঙ্গে। রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দিনের বেলায় স্বাভাবিকের ওপরে পারদ। রাতে ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তা উধাও হয়ে যাচ্ছে। কলকাতার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকায় আদ্রতা অস্বস্তিও কিছুটা হচ্ছে। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। আপাতত জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় মেঘমুক্ত আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ প্রায় ৯৯ শতাংশ। আজ সকালে স্বাভাবিক ছিল সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের এক ডিগ্রি উপরে ২৮.৯ ডিগ্রি।
সোমবার পশ্চিমী ঝঞ্ঝার ডুকছে জম্মু-কাশ্মীরের। এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার থেকে। আগামী কয়েকদিনে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা ও অরুণাচলপ্রদেশ এও। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বুরেভি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত। তামিলনাড়ু উপকূলে রামনাথপুরমের কাছে এটির অবস্থান। সমুদ্র উত্তাল ওই এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার। আগামী ১২ ঘন্টায় আরো শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়। এর প্রভাবে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা কেরল তামিলনাডু, পুডুচেরি শহর সংলগ্ন এলাকায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news