Breaking News
Home / TRENDING / চলে গেলেন বিশিষ্ট অভিনেতা মনু মুখোপাধ্যায়

চলে গেলেন বিশিষ্ট অভিনেতা মনু মুখোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা মনু মুখোপাধ্যায় (Manu Mukherjee)। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। এদিন সকালে ৯টা ৪০ মিনিট নাগাদ বালিগঞ্জের বাড়িতে মারা যান তিনি। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন হাঁটাচলা বন্ধ হয়েছিল তাঁর। পরিবার সূত্রে তাঁর মৃত্যুর কথা জানানো হয়। কিছুদিন আগেই মারা গিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার চলে গেলেন ‘জয়বাবা ফেলুনাথ’-এ মছলি বাবার চরিত্রে অভিনয় করা মনু মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।


খুব অল্প বয়স থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট হন এই অভিনেতা। প্রথম জীবনে থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। ছায়াছবিতে তাঁর প্রথম আত্মপ্রকাশ মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ থেকে। এরপর আর অভিনয় জীবনে ফিরে তাকাতে হয়নি মনুকে। সত্যজিৎ রায়, তরুণ মজুমদারের ছবিতে পাকাপাকি জায়গা করে নেন এই দক্ষ অভিনেতা। দাপিয়ে কাজ করেছেন ছোট পর্দায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ‘পাতাল ঘর’ গল্প অবলম্বনে তৈরি ছবিতে গোবিন্দ অপয়ার চরিত্রে তাঁর অভিনয় মনে রাখার মতো।‌ এক সময় যাত্রাপালাতেও অভিনয় করেছিলেন তিনি। ১৯৩০ সালের ১ মার্চ মাসে জন্ম হয় মনু মুখোপাধ্যায়ের। এদিন ৯০ বছর বয়সে প্রয়াণ হল এই বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *