Breaking News
Home / TRENDING / করিমপুরের উপনির্বাচনে তৃণমূল দুষ্কৃতীদের লাথি বিজেপি প্রার্থী জয়প্রকাশকে

করিমপুরের উপনির্বাচনে তৃণমূল দুষ্কৃতীদের লাথি বিজেপি প্রার্থী জয়প্রকাশকে

নীল রায়।

করিমপুর উপনির্বাচনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের লাথি খেলেন বিজেপি (BJP) প্রার্থী জয়প্রকাশ মজুমদার (Joypraksh Majumder)। সোমবার সকাল থেকে উপ নির্বাচনকে কেন্দ্র করে বুথে বুথে ভোট প্রক্রিয়া দেখতে যান তিনি। প্রথমে সাহেবপাড়া এলাকায় থাকে গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখানো হলেও পরিস্থিতি সামলে রওনা দেন অন্য বুথের উদ্দেশ্যে। বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি যান থানাপাড়া এলাকার পিপুলপাড়ার একটি বুথে ।

সেখানে তাঁকে দেখা মাত্রই গালিগালাজ শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। গালিগালাজের পাশাপাশি তাঁকে ঘিরে ধরেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির। তারপর কিল চড় থাপ্পড়ের সঙ্গে মারা হয় লাথিও। লাথি মেরে তাঁকে ফেলে দেওয়া হয় একটি ঝোপের মধ্যে। ‌ চরম শারীরিক হেনস্থার পর জয়প্রকাশ বলেন, “তৃণমূল কর্মীদের মারে আমার আঘাত লেগেছে ঠিকই। এই আঘাত দিন দুয়েক পর সেরে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় যেভাবে বিরোধী দল আক্রান্ত হচ্ছে সেই জমানার অবসান কবে হবে বাংলার মানুষ এখন সেদিকেই তাকিয়ে। আসলে ভোট লুট করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। আমি বাধা দিতেই আমাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে।”

যদিও এমন অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, বিজেপিকে পছন্দ নয় করিমপুরের মানুষের। তাই সাধারণ মানুষের রোষের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী। এই ঘটনার সঙ্গে তৃণমূল (TMC) কোনওভাবে যুক্ত নয়। দলীয় নেতা হেনস্থার প্রতিবাদে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “করিমপুরের তৃণমূলের একমাত্র অস্তিত্ব রক্ষার লড়াই। তাই ওরা সকাল থেকেই বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে নানাভাবে হেনস্থা করছিল। জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে তৃণমূলের দুষ্কৃতীরা ফেলে দিয়েছে। আমরা সবকিছু প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *