Breaking News
Home / TRENDING / তৃণমূলের ভোট করাচ্ছে পুলিশ, নেতৃত্বে খড়গপুরের আইসি, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি প্রার্থীর

তৃণমূলের ভোট করাচ্ছে পুলিশ, নেতৃত্বে খড়গপুরের আইসি, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা:

পুলিশ ভোট করাচ্ছে তৃণমূলের হয়ে, নেতৃত্ব দিচ্ছে খড়গপুর টাউন থানার আইসি। এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ। প্রেমচাঁদের অভিযোগ, ২০০-৩০০ পুলিশ এলাকায় ঘুরে ঘুরে তৃণমূলের হয়ে ভোট করাচ্ছে। প্রেমচাঁদ জানান, রাজ্য পুলিশ আধিকারিক, খড়গপুর টাউন থানার আইসি রাজা মুখোপাধ্যায় নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী বুথে বুথে ঘুরছে। ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানিয়েছেন খড়গপুরের সদরের বিজেপি প্রার্থী। একই বিষয়ে এসডিওকেও ফোন করে খড়গপুর টাউন থানার আইসির বিরুদ্ধে অভিযোগ করেন প্রেমচাঁদ।

উল্লেখ্য, রাজ্যের তিনটি উপনির্বাচনে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। উপনির্বাচন উপলক্ষে খড়গপুরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, খড়গপুর মোট ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরো খড়গপুর সদর বিধানসভাতেই ১০১ জন মাইক্রোঅবজার্ভর নিয়োগ করেছে নির্বাচন কমিশন। রাস্তার বিভিন্ন মোড়ে পেট্রোলিং চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *