ওয়েব ডেস্ক:
চাকরি দেওয়ার নাম করে এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালদার গাজলের ঘটনা। এলাকার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশীল রায়ের বিরুদ্ধে অভিযোগ, চাকরি পাইয়ে দেবেন বলে টাকা নিয়ে সেই কাজ করেননি তিনি। উল্টো অভিযোগকারীর দেওয়া এক লক্ষ কুড়ি হাজার টাকা ফেরতও দিচ্ছেন না। প্রতারিত ব্যক্তি তৃণমূল নেতার বিরুদ্ধে গাজোল থানায় এই মর্মে অভিযোগও দায়ের করেছেন। যদিও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সুশীল রায়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
গাজোল থানার রানীগঞ্জ ২ নম্বর ব্লকের আরজি জলসা গ্রামের বাসিন্দা পেশায় গ্রামীণ চিকিৎসক শ্যামল সরকার। তাঁর অভিযোগ, ২০১৫ সালে আশা কর্মী নিয়োগের ব্যাপারে তার স্ত্রী দুর্গা সরকারের চাকরি জন্য তিনি তৎকালীন তৃণমূলের বিধায়ক সুশীল রায়ের দ্বারস্থ হন। সুশীল রায় প্রতিশ্রুতি দেন এবং বিনিময়ে তাঁর কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নেন। কিন্তু এতদিনে চাকরি হয়নি। এরপর স্ত্রীর চাকরির আশা ছেড়ে সুশীল রায়ের থেকে টাকা ফেরত চাইলে শ্যামল সরকারকে অপদস্ত করা হয়। এমনকী তৃণমূল বিধায়ক হুমকি দেন বলে অভিযোগ। একপ্রকার বাধ্য হয়েই গাজল থানায় অভিযোগ দায়ের করেছেন শ্যামলবাবু।
এদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রাক্তন বিধায়ক তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা সুশীল রায়ের বক্তব্য, দলেরই একাংশের ষড়যন্ত্র করছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news