ওয়েব ডেস্ক:
তৃণমূলকে কুখ্যাত ইসলামিক জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে তুলনা করলেন অর্জুন সিংহ। ব্যারাকপুরের দাপুটে নেতার প্রশ্ন, দিকে দিকে যেভাবে বিরোধীদের নিকেষ করা হচ্ছে, গতকালও দাঁতনে যেভবে বিজেপি কর্মীকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হল, তারপর তৃণমূল আর আইসিসের মধ্যে কতটুকু ফারাক?
প্রসঙ্গত, মঙ্গলবার দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর শুক্রবার এলাকার একটি গাছে ঝুলতে দেখা যায় বিজেপি কর্মী বর্ষা হাঁসদার নিথর দেহ। এর আগে পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে লোকসভা ভোটের আগে-পরে একাধিকবার গাছ ঝুলন্ত বিজেপি কর্মীর দেহ পাওয়া গিয়েছে। প্রত্যেকবারই তৃণমূল বলেছে, খুন নয় আত্মহত্যা, বিজেপি কর্মী নয় কিংবা বলেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও পুলিশি তদন্তে অন্যরকম জানা গিয়েছে। সেই কথা মনে করিয়ে দিয়ে এদিন অর্জুনের টুইট, ”তৃণমূল আর আইসিসের মধ্যে কতটুকু ফারাক? এভাবে ২০২১-এর ভোট হবে?”
What is the difference left between TMC and ISIS? Is this how 2021 elections will be fought? By murdering innocent souls for not aligning with @MamataOfficial's agenda?#savebengal #tmcjungleraj https://t.co/qkkw2MEiGt
— Arjun Singh (@ArjunsinghWB) November 15, 2019
উল্লেখ্য, দাঁতনের ঘটনারও পরেও তৃণমূল পুরনো সুরেই কথা বলেছে। বিজেপির অভিযোগ উড়িয়ে দেয় তারা। দাবি করে, এই মৃত্যুর কারণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news