জয় ঘোষ
“তৃণমূল বিজেপিকে টুকলি করছে।” সোমবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন হেল্পলাইন নম্বর চালু ইস্যুতে পাল্টা প্রতিক্রিয়া বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার। তিনি বলেন, “বিদায় লগ্নে তৃণমূলের এই সব করে কোনও লাভ হবে না। এই তো দেখছি যা করছে বিজেপির নকল করে করছে। মাষ্টার মশাই জানে না। এরা বিজেপি নয়, এরা তৃণমূল। এদের কাজই হল খুন, ধর্ষণ কাটমানি। ভালোই হল তৃণমূল এই সব প্রস্তুতি নিতে নিতে বিজেপি দখল করে নেবে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন উদ্যোগ প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “বিজেপি মডেলকে আঁকড়ে ধরতে চাইছেন মমতা ৷ তিনি বলছেন রাজ্যে বিজেপি আছে। তাই তাঁকে থাকতে হলে বিজেপি মডেলকেই আঁকড়ে ধরতে হবে ৷ অমিত শাহকে আপনারা দেখেছিলেন নকশালবাড়িতে গিয়ে এক কর্মীর বাড়িতে খাবার খেতে ৷ সেটাকেই অনুসরণ করছেন মমতা ৷” তিনি আরও বলেন, “১০ হাজার গ্রামে জনপ্রতিনিধিরা যাবেন, এখন জনপ্রতিনিধিরা তৃণমূল না বিজেপি-র হয়ে যাবেন সেটি জানি না ৷ কারণ ওঁর বেশিরভাগ জনপ্রতিনিধি বিজেপি-র দিকে পা বাড়িয়ে আছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news