নিজস্ব সংবাদদাতা
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে তৃণমূলের সন্ত্রাসের রেশ কাটতে না কাটতেই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল সল্টলেক। মঙ্গলবার মধ্যরাতে সল্টলেকের ত্রিনাথ পল্লীতে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ১০টা নাগাদ বিধাননগর পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর সর্দার অনুগামী তারক দাস সহ বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সল্টলেকের ত্রিনাথ পল্লীর বাসিন্দা দয়াল হালদার এবং আরও কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেয়। এই দুষ্কৃতিরা ঘরে ঢুকে হুমকি দেয় , মারধর করার পাশাপাশি ঘরে ভাঙচুর চালায় বলে আক্রান্তদের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি অভিযুক্ত তারক কাউন্সিলরের ঘনিষ্ঠ হওয়ায় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে এবং বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। পুলিশকে বিষয়টি জানানো হলেও পুলিশ কোনও রকম পদক্ষেপ গ্রহণ করে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। মঙ্গলবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানান আক্রান্ত পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের প্রাক কালে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোনও রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে কিনা প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news