নিজস্ব সংবাদদাতা
সোমবার রাত ১১.৩০ নাগাদ দিল্লি- গুরগাঁও- গাজিয়াবাদে ধুলোঝড় আছড়ে পড়ে। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৬০ কিমি। তবে এদিনের ঝড়ে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝড়ের জেরে দিল্লি এনইসিআর অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ধুলোঝড়ে শহরের দৃশ্যমান্যতা কমে ১ কিমি হয়ে যায়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম ঝঞ্ঝার ফলেই এই ঝড়ের আবির্ভাব। মঙ্গলবারও বিকেলে উত্তর ভারতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে এক্ষেত্রে ঝড়ের গতি ৫০ থেকে ৭০ কিমি হতে পারে। এদিকে, হরিয়ানার পর দিল্লি, গাজিয়াবাদ, মেরঠেও মঙ্গলবার স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। নয়ডায় স্কুল খোলা রয়েছে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। তাপমাত্রা ৩০ ডিগ্রি। রাজস্থানেও সোমবার রাতের ঝড়ে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে দুর্যোগ মোকাবিলায় স্পেশাল কমিটি গঠন করেছেন ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news