নীল বণিক:
লাঠি হাতে শৌর্য্য ক্যাম্পে প্রশিক্ষণ নিতে নামছেন বিশ্ব হিন্দু পরিষদের মহিলা সদস্যরা। হুগলী জেলার ব্যান্ডেল রাজহাটের গায়ত্রী আশ্রমে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এই শৌর্য্য ক্যাম্প হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে রাজ্যের মোট ৩০০ জন নারী সদস্য এই শিবিরে যোগ দেবেন। সংগঠনের মুখপত্র সৌরিষ মুখোপাধ্যায় বলেন, মানসিক, শারীরিক ও আত্মশক্তি বাড়াতে দলের দূর্গাবাহিনীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে শারীরিক শক্তি বারাতে লাঠি চালানো, কুস্তি সহ বিভিন্ন শারীরিক কসরত করান হবে দূর্গাবাহিনীর সদস্যদের। সমস্যায় পড়লে যাতে নিজেদের সম্মান নিজেরাই রক্ষা করতে পারেন, তারই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান সৌরিষ মুখোপাধ্যায় । নিজের ধর্মকে জানার জন্য আত্মিক পাঠও শেখানো হয় বলে জানান সৌরিষ মুখোপাধ্যায় ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news