জয় ঘোষ।
তৃণমূলের শিক্ষা সেলে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক নেতা-কর্মী। মঙ্গলবার বিজেপির সদর দফতরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেন তাঁরা। যোগদানের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের প্রাক্তন সভাপতি চিত্তরঞ্জন মণ্ডল। ঘটনাচক্রের চিত্তরঞ্জন মন্ডল বাম জমানায় দীর্ঘদিন তৃণমূলের শিক্ষা সেলের সভাপতির দায়িত্বে ছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর ক্রমশই কোণঠাসা হতে থাকেন তৃণমূলে। এক সময় প্রায় হারিয়ে গিয়েছিলেন তৃণমূল ঘরানার রাজনীতি থেকে। এবার দল বদল করে নতুন ইনিংস শুরু করতে চলেছেন সদ্য প্রাক্তন তৃণমূলের এই শিক্ষা সেলের নেতা।
অন্যদিকে তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর জনসংযোগ আধিকারিক সুশীল ওঝা, মতুয়া মহাসঙ্ঘের সচিব চিকিৎসক সুকেশ চন্দ্র চৌধুরী ও বিশিষ্ট সাংবাদিক জয়া বসু প্রমুখ। তাদের হাতেও বিজেপির পতাকা তুলে দেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। যোগদানের পর দিলীপ ঘোষ জানিয়েছেন, তৃণমূল থেকে আগামী দিনে অনেকেই বিজেপিতে যোগ দেবেন।তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news