নীল রায়।
নতুন করে কোনও দুর্গাপুজো কমিটিকে আয়কর দপ্তর নোটিশ ধরায়নি। গত বছর ডিসেম্বর মাসে ৩০টি পুজো কমিটিকে এই ধরনের নোটিশ ধরানো হয়েছিল। সম্প্রতি এমন কোনও ঘটনা ঘটেনি। মঙ্গলবার এক বিবৃতি জারি করে প্রত্যক্ষ কর দফতরের মিডিয়া এবং টেকনিক্যাল পলিসি বিভাগের কমিশনার সুরভি আলুওয়ালিয়া একথা বিবৃতি জারি করে জানিয়ে দিলেন। এমন তথ্য প্রকাশ করে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবিকে অসাড় বলে প্রমাণের চেষ্টা করলেন করল আয়কর দপ্তর। দমে না গিয়ে রাতে ফেসবুক করে আয়কর দপ্তরের বিবৃতিকে পাল্টা চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়কর নোটিশের সময়সীমা নিয়ে তিনি কোনও কথা না বললেও, সেই নোটিশে পুজো কমিটিগুলির কাছ থেকে কি কি বিষয় জানাতে চিওয়া হয়েছিল তা বিস্তারিত বলেন তিনি। সঙ্গে আয়কর দপ্তরের নোটিশটির কথা উল্লেখ করে পুজো থেকে আদায় করকে “জিজিয়া কর” বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করে অভিযোগ করেছিলেন আয়কর দপ্তর কলকাতার দুর্গাপূজা কমিটিগুলিকে নোটিশ ধরিয়ে অনৈতিক কাজ করেছে। যার বিরুদ্ধে তিনি দলের বঙ্গজননী বাহিনীকে রাস্তায় নামার নির্দেশ দিয়েছিলেন। করমুক্ত দুর্গাপুজোর দাবিতে মঙ্গলবার তাঁরই নির্দেশে আবার ধর্নায় বসেছিল তৃণমূলের বঙ্গজননী বাহিনী। সোশ্যাল মিডিয়ায় কার্টুন প্রকাশ করে তৃণমূল কর্মী সমর্থকরা আয়কর দপ্তরকে ব্যাপক ট্রলিং করেন।
বিবৃতি দিয়ে প্রত্যক্ষ কর দফতরের তরফে জানানো, মিথ্যা রটানো হচ্ছে। কোনও দুর্গাপুজো কমিটিকে এ বছর নোটিস ধরানো হয়নি। ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, ঠিকাদার ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যে কর ফাঁকি দিচ্ছে, তা আটকানোই তাঁদের লক্ষ্য। কোনও দুর্গাপুজো কমিটিকে বিপদে ফেলা বা সমস্যা তৈরি করা তাঁদের উদ্দেশ্য ছিল না।বিবৃতিতে প্রত্যক্ষ কর দফতরের মিডিয়া এবং টেকনিক্যাল পলিসি বিভাগের কমিশনার সুরভি আলুওয়ালিয়া বলেন, “আয়কর বিভাগ জানতে পেরেছিল যে, দুর্গাপুজোর সময় প্যান্ডেল বা ইত্যাদি নির্মাণের কাজ করেন এমন বেশ কিছু ঠিকাদার সময়ে কর দিচ্ছিলেন না। এই কারণে ২০১৮ সালের ডিসেম্বর মাসে ৩০টি পুজো কমিটির কাছে জানতে চাওয়া হয়েছিল যে ঠিকাদারদের পেমেন্টের পর তারা উৎসমূলে কর কেটে নিয়েছে কিনা। সেই সংক্রান্ত স্টেটমেন্ট রয়েছে কিনা।”
সুরভির আরও বলেন, “অনেক পুজো কমিটি এ ব্যাপারে আয়কর বিভাগের সঙ্গে সহযোগিতা করে চলছেন। অনেকে উৎসাহী হয়ে জানতে চাইছেন, কী ভাবে উৎস মূলে কর কেটে নিয়ে তার পর ঠিকাদারদের পেমেন্ট করতে হবে। কীভাবেই বা ওই টাকা সরকারের কোষাগারে জমা করতে হবে। এমনকী সম্প্রতি পুজো কমিটিগুলিকে নিয়ে একটি ওয়ার্কশপও করেছে আয়কর বিভাগ।” সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়কর দপ্তরের বিরুদ্ধে পুজো কমিটিগুলোকে নোটিশ পাঠানোর অভিযোগ করলে তৎপরতা বাড়ে আধিকারিক মহলে। তারপরই এদিন সন্ধ্যায় বিবৃতি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করল আয়কর দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news