প্রসেনজিৎ মাহাতো:
সাদা–কালোতে ফিরল আটের দশক। সেই সোনালী দিনের স্মৃতি। সাদা–কালো জার্সিতে মজিদ বাসকার। মঙ্গলবার সকালে এক প্রবীণ মহমেডান সমর্থক বলছিলেন, ‘মজিদভাই ইস্টবেঙ্গলে খেললেও ও আমাদেরই লোক। আমাদেরই ফুটবলার।’
সাদা–কালো কর্তাদের ইচ্ছাপূরণ হল। তঁারা চেয়েছিলেন, মজিদকে সংবর্ধিত করতে। মঙ্গলবার সকালে কিংবদন্তি বিদেশিকে সংবর্ধনা দিল মহমেডান। পাশে বসা তখন সাদা–কালো কোচ সুব্রত ভট্টাচার্য। মজিদ বলেছিলেন, তঁার চোখে সেরা ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্য। সেই সুব্রত–মজিদ একফ্রেমে। ঝলমলে সাদা–কালো। সাদা–কালোও বড় রঙিন আজ। মাইক হাতে মজিদ বললেন, ‘মহমেডান অফিসিয়ালরা যে আমাকে মনে রেখেছে, তারজন্য ওদের ধন্যবাদ। আমার জীবনে এই ক্লাবের অবদান অনেক। মহমেডান খেলার সময়ের এমন স্মৃতি রয়েছে, যা কোনওদিনও ভুলব না।’ মহমেডান দেশের টপ লিগে খেলে না জানতে পেরে আপশোস করছিলেন মজিদ। বলেন, ‘আমাদের সময় ইস্টবেঙ্গল–মোনবাগানের মতোই ছিল মহমেডান। কোনও অংশে কম ছিল না। আশা করি ওরা আগামী দিনে আবার খেলবে টপ লিগে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news