সূর্য সরকার।
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলকে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ঢুকতে দেওয়া হল না। সোমবার আক্রান্ত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গেলে তাদের বাধা দেয় দিল্লি পুলিশ। এদিন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) নেতৃত্বে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভূঁইয়া, উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিবেক গুপ্তা জেএনইউ যান। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে যাওয়ার কথা ছিল এই প্রতিনিধি দলের। প্রসঙ্গত, রবিবার রাতে এস এফ আই নেত্রী ঐশী ঘোষের ওপর হামলার ঘটনার পরেই প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
সেখানে গিয়ে পড়ুয়াদের সহমর্মিতা জানানোর পরিকল্পনাও ছিল তৃণমূলের। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকেই তাদের আটকে দেয় দিল্লি পুলিশ। রাস্তায় বসে প্রতিবাদ দেখান তৃণমূল সাংসদরা। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বচসা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দীনেশ-মানসরা। সেখানে বাধাপ্রাপ্ত হয়ে শাহীনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ চলছে সেখানে যান মমতার প্রতিনিধিরা। বিকেলে গঙ্গাসাগর পৌঁছে তৃণমূলের প্রতিনিধি দলের বাধা পাওয়ার ঘটনার নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news