নিজস্ব প্রতিনিধি :
মমতার রাজ্যে আইসিস জঙ্গি। নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে মমতার তর্জন গর্জনের মধ্যেই রাজ্যে ঢুকে পড়েছে জঙ্গি ইসলামিক স্টেটের দুজন সদস্য।
উত্তর প্রদেশ পুলিশের গোয়েন্দা রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে বলে খবর। আবদুল সামাদ এবং ইলিয়াস, এই দুজন জঙ্গিকে পশ্চিমবঙ্গে দেখা গেছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

আরও খবর, তারা পশ্চিমবঙ্গ থেকে এখন নেপালে চলে যাবার চেষ্টা করছে। কিছুদিন আগে তাদের শিলিগুড়িতে দেখা গেছে।
দুই জঙ্গিকে ধরতে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। মহারাজগঞ্জ, কুশিনগর এবং সিদ্ধার্থনগরে গোয়েন্দারা জাল বিস্তার করেছেন বলে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news