সূর্য সরকার।
জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবিবার রাতে মুখোশধারীদের তান্ডব। আক্রান্ত পড়ুয়া থেকে শিক্ষক, রক্তাক্ত ক্যাম্পাস। অভিযুক্ত আরএসএসের (RSS) ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। তবে সেই ঘটনা নিয়ে একটি ভিডিও পাল্টা প্রশ্ন তুলে দিয়েছে ঘটনার সঙ্গে কি আদৌ এবিভিপি যুক্ত ছিল, নাকি এটা বাম ছাত্র সংগঠনের গোষ্ঠী কোন্দল। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে নতুন সেমিস্টারে বিরোধিতা করা শিক্ষার্থীরা, যারা বিরোধিতা করেনি সেই শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল। যা নিয়ে অন্য বিতর্ক তৈরি হয়েছে। জেএনইউতে (JNU) ফি বৃদ্ধির প্রতিবাদ করে বামপন্থী শিক্ষার্থীরা নতুন সেমিস্টারে নিবন্ধনরত শিক্ষার্থীদের বিরোধিতা করেছিল বলে অভিযোগ করা হয়।
জেএনইউতে যে সংঘবদ্ধ সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল, তাতে জেএনএসইউ সভাপতি ঐশী ঘোষ (Oishi Ghosh) মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। অভিযোগ উঠেছিল যে মুখোশ পড়া গুন্ডারা তাঁর ওপর নৃশংসভাবে আক্রমণ করেছিল। তবে এই ভিডিও প্রকাশ্যে আসায় ঘটনা এক অন্য মোড় নিয়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে, ঐশী ঘোষকে মুখোশধারীরা মধ্যে ভিডিওতে দেখা গেছে। ভিডিওতে তাঁকে মুখোশধারীদের সঙ্গে হোস্টেলের ভিতরে হাঁটতে দেখা গিয়েছে। ভিডিওটি প্রথম রিপাবলিক টিভি সাংবাদিক পীযূষ মিশ্র টুইট করেছিলেন। ভিডিওতে একজন বেশ কয়েকজন পুরুষ এবং মহিলাকে হোস্টেলে প্রবেশ করতে দেখা যাচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগ মুখোশ পরে।
প্রতিরক্ষা বিশ্লেষক অভিজিৎ আইয়ার মিত্র উল্লেখ করেছিলেন যে দিল্লিতে সূর্যাস্ত ছিল বিকেল ৫ টা ৩৭ মিনিটে এবং ভিডিওতে মনে হচ্ছে দিনের আলো আছে। যার অর্থ হ’ল ঐশী মুখোশধারী গুন্ডাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের পাশে ছিলেন না। উল্টে ঐশী নিজেই তাদের বিশ্ববিদ্যালয় ঢাকার রাস্তা দেখিয়ে দিয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এক ছাত্রীকে ভিডিওতে দেখা যাচ্ছে যে মুখোশধারী গুন্ডাদের সঙ্গে হাঁটাচলা করছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভিডিওতে থাকা ওই মেয়েটি কে? তাহলে কি নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মার খেতে হয়েছে ঐশীকে, এই সমস্ত নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news