চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
রাম মন্দিরের (Ram Mandir) শিলন্যাসের চেয়ে কোন ভাইরাসের সংক্রমনের বিরুদ্ধে লড়াইয়ে বেশি মনোযোগী হতে পারতেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। এভাবেই রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে নিজেদের অবস্থান জানালো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। লিখিত বিবৃতি মারফত ভগবান রামকে একজন প্রকৃত নেতা হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। বিবৃতিতে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, “ভগবান রাম আমাদের ধর্মের একনিষ্ঠ দায়িত্ব পালনের তাৎপর্য শিখিয়েছিলেন। তিনি এমন একজন নেতা, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। প্রভু রামের উপদেশ থেকে একটি অংশ নিয়ে আমার কথা বলব। প্রধানমন্ত্রী মোদীর উপলব্ধি হওয়া উচিত ছিল যে কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়ে এবং জয়ের জন্য ১.৩ বিলিয়ন ভারতীয় তাঁর দিকে তাকিয়ে আছেন।”
বিবৃতির দ্বিতীয় অংশে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, “এই মহামারী এনেছে বেকারত্ব, অর্থনৈতিক মন্দা, হাজারো মানুষের মৃত্যু। সম্ভবত আপনি যে ভূমি পূজনে অংশ নিতে যাচ্ছেন তা স্থগিত করে কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল।” প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণের আবহেই উত্তরপ্রদেশে আগামীকাল বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণ কার্যের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস স্পষ্ট কিছু না জানালেও, আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে। বিবৃতিতে তাঁরা রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ নিয়ে কার্যত এড়িয়ে গিয়েছে। এবং বলেছেন, কোভিড পরিস্থিতির কারণে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর এর অনুষ্ঠান পিছিয়ে দিতে পারতেন প্রধানমন্ত্রী।
এদিনই কংগ্রেসের (Congress) মহাসচিব প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা (Priyanka Gandhi Vadra) বিবৃতি প্রকাশ করে বলেছেন, “শ্রীরামের মন্দিরের ভূমি পূজনে আসলে দেশের একতাই উদযাপিত হবে।শ্রীরামে ও মাতা সীতার আশীর্বাদে ভূমি পূজনের এই উৎসব দেশের ঐক্য ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে।” কংগ্রেস আর তৃণমূলের মত প্রধানমন্ত্রীর সমালোচনার পথে হাঁটেনি। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের মত, ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন। সেই ভোট নিয়ে কংগ্রেসের মাথা ব্যাথা বেশি, সেক্ষেত্রে তৃণমূলের কোনও দায় নেই। তাই কংগ্রেস শিবির হিন্দু ভোটের কথা মাথায় রেখে রাম মন্দির নির্মাণে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়নি। বরং বাংলায় মেরুকরণের রাজনীতি সুবিধা পেতে সোজাসুজি নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news