চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বেসরকারি বাস ভাড়া বৃদ্ধির দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন বাস মালিকরা। মঙ্গলবার রাজভবনে গিয়ে তারা রাজ্যপাল জাগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন। এই স্মারকলিপি প্রদান প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিলর বাস সিন্ডিকেটের (Joint Council Of Bus Syndicate) সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য সরকারের ওপর অনেকদিন আস্থা রেখে ছিলাম। রাজ্য সরকার আমাদের ভাড়া বাড়ানোর দাবি মানতে চায়নি। তাই বাধ্য হয়েই আমরা রাজ্যপালের দ্বারস্থ হলাম। যাতে উনি কিছু বিষয় মুকুব করতে পারেন।” প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমনের শুরু হওয়ায় লকডাউনে বন্ধ হয়ে যায় যাবতীয় গণপরিবহন পরিষেবা। কিন্তু আনলক ওয়ান পর্ব থেকেই ধীরগতিতে গণপরিবহন পরিষেবা চালু হয়।
এমন পরিস্থিতিতে বেসরকারি বাস মালিকরা রাজ্য সরকারের কাছে বাস ভাড়া বৃদ্ধির দাবি জানান। প্রথমদিকে ভাড়া বাড়াতে রাজি না হলেও, মুখ্যমন্ত্রী প্রত্যেকটি বাস মালিককে ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু তাতেও রাজি হয়নি জয়েন কাউন্সিল অফ সিন্ডিকেটের সদস্যরা। শেষমেষ এদিন রাজ্যপালের দ্বারস্থ হয়ে নিজেদের দাবি দেওয়ার কথা তাঁর কাছে জানালেন বাস মালিকরা। খবর বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনখড়কে তাঁরা বাস চালু করতে না পারা নিয়ে এদের অবস্থান স্পষ্ট করেছেন। বাস মালিকরা রাজ্যপালকে জানিয়েছেন, ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news