সূর্য সরকার।
আজ বিকেলে দলের সব কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন কলকাতা কর্পোরেশনের মেয়র তথা রাজ্যের পুর নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তৃণমূল ভবনে হবে এই জরুরি বৈঠক। যেসব ওয়ার্ডে কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের (TMC) নেই, সেই সব জায়গায় ওয়ার্ড সভাপতিদের বৈঠকে আসতে বলা হয়েছে বলেই দলীয় সূত্রে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কলকাতা কর্পোরেশন নির্বাচন। সে ক্ষেত্রে ইতিমধ্যেই সংরক্ষণ তালিকা প্রকাশিত।যেখানে হেভিওয়েট বেশ কয়েকজন মেয়র পারিষদ এবং কাউন্সিলর এর ওয়ার্ড সংরক্ষণের আওতায় পড়ে গিয়েছে। সেখানে দল কিভাবে এইসব গুরুত্বপূর্ণ নেতাদের পুনর্বাসন দেবে তা নিয়ে চর্চা কম হচ্ছে না।
পাশাপাশি, একটা বড় অংশের কাউন্সিলরদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, প্রশান্ত কিশোরের রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।ফলে, আজকের বৈঠকে ফিরহাদ হাকিম কাউন্সিলরদের সেইসব নিয়ে পর্যালোচনা করতে পারেন। কে টিকিট পাবে কে টিকিট পাবে না তার ইঙ্গিতও থাকতে পারে আজকের বৈঠকে। ফিরহাদ ছাড়াও এ দিনের বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি বৈঠকে থাকতে পারেন বলেই সূত্রের খবর। কোথায় কি কাজ হয়েছে, কোন ওয়ার্ড এর কি অবস্থা, কিভাবে প্রচারে যেতে হবে সবকিছু নিয়েই আজকের বৈঠকে আলোচনা পর্যালোচনা হবে।
ইতিমধ্যেই ওয়ার্ড ভিত্তিক এবং বড় ভিত্তিক কাজের খতিয়ান পুস্তিকা এবং তথ্যচিত্র তৈরি করছে দল। এলাকায় এলাকায় প্রচার এর সময় সেইসব পুস্তিকা বিলি করা হবে প্রয়োজনে প্রচারের সময় ছোট ছোট পথসভায় স্ক্রিন টাঙ্গিয়ে দেখানো হবে এলাকার পরিবর্তনের রূপ। আগে কি ছিল এখন কি হয়েছে, সেই উন্নয়ন নিয়েই মানুষের দরজায় যেতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ ধরনের নানা বিধ বিষয় নিয়েই আজকের বৈঠকে আলোচনা হবে বলে দলীয় সূত্রে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news