নিজস্ব প্রতিনিধি।
কলকাতায রবিনসন স্ট্রিটের (Robinson Street) ছায়া এবার নদীয়ায়। বৃহস্পতিবার চাকদার একটি বাড়ি থেকে এক মহিলার পচা-গলা শরীর উদ্ধার করল পুলিশ। দেহের বিকৃতি দেখে পুলিশের অনুমান ভারতী চন্দ নামে ওই মহিলা দিন কয়েক আগেই মারা গিয়েছেন।তিনি বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ভারতী মারা যাওয়ার পরও তাঁর স্বামী বাচ্চু চন্দ কাউকে কিছু জানান নি বা দেহ সৎকারেরও কোনও চেষ্টা করেন নি।ওই বাড়িতে সমস্ত দরজা জানালা বন্ধ করে তিনি মৃতদেহের সঙ্গেই বাস করছিলেন।প্রতিবেশীরা পুলিশকে জানান কিছুদিন ধরে ভারতীকে তাঁরা বাইরে দেখতে পাচ্ছিলেন না। বাচ্চু চন্দকে জিজ্ঞাসা করেও কোনও সদুত্তর পাওয়া যায় নি। এরপরই বাড়ি থেকে পচা গন্ধ বরোতে শুরু করে। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন।
কী কারণে মহিলার স্বামী এমন করলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।পুলিশ জানিয়েছে বাচ্চু চন্দর মানসিক অবস্থা খতিয়ে দেখা হবে।তবে এই ধরণের ঘটনা এই প্রথম নয়। গত মাসের গোড়ার দিকে বেহালা থেকে একজন পুরুষের অর্ধ বিকৃত শরীর উদ্ধার করে পুলিশ। ছেলে বাবার মৃতদেহের সঙ্গে প্রায় পাঁচদিন একই ঘরে ছিল। এরও আগে ২০১৫ তে রবিনসন স্ট্রিটের এই ধরণের ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল কলকাতায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news