নিজস্ব প্রতিনিধি।
চিনের ইউহান থেকে ভারতীয়দের সরিয়ে নিয়ে এসে চাওলার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং হরিয়ানার একটি ক্যাম্পে রাখা হল পর্যবেক্ষণের জন্য। সূত্রের খবর প্রথম দফায় যে ৩২৪ জনকে উদ্ধার করা হয়েছে তাঁদের বেশিরভাগই অন্ধ্র এবং কেরালার বাসিন্দা। এঁদের বেশিরভাগই চিনে পড়তে গিয়েছিলেন। এয়ার ইন্ডিয়ার একটি বিমান শুক্রবার বিকেলে চিকিৎসকদের একটি দল নিয়ে ইউহান-এ যায় ভারতীয়দের নিয়ে আসার জন্য। তবে এর মধ্যেই দুইজন ভারতীয়কে আসতে দেওয়া হয়নি কারণ তাঁদের জ্বর ছিল।এঁরা করনোভাইরাসে (Karona Virus) আক্রান্ত কিনা তা জানার পরই এঁদের সন্বন্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চিনের হুবাই প্রদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য এয়ারপোর্ট হেলথ অথরিটি এবং আর্মড ফোর্সেস মেডিকাল সার্ভিস- এর সদস্যদের নিয়ে একটি দল গঠন করা হয়। যাঁদের নিয়ে আসা হয়েছে তাঁদের প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে দলটি। ফিরিয়ে নিয়ে আসা ভারতীয়দের তিনটি দলে ভাগ করা হয়েছে। যাঁদের আক্রান্ত মনে করা হচ্ছে, যাঁরা আক্রান্তদের কাছে এসেছেন এবং যাঁরা কোনওভাবেই আক্রান্তদের সংস্পর্শে আসেন নি। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর প্রয়োজন বুঝে ফিরিয়ে আনা দলের সদস্যদের কোয়ারানটাইনে রেখে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।
ছবি সৌজন্যে : এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news