Breaking News
Home / TRENDING / ইংরেজবাজার পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের, মহাসংকটে চেয়ারম্যান নীহার ঘোষ

ইংরেজবাজার পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের, মহাসংকটে চেয়ারম্যান নীহার ঘোষ

নীল রায়।

তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নীহার ঘোষের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলের ১৫ জন কাউন্সিলর। বুধবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের চিঠি জেলাশাসক, মহকুমাশাসক এবং পুরসভার চেয়ারম্যানের কাছে জমা পড়েছে।ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২৪টি তৃণমূলের দখলে। তার মধ্যে ১৫ জন কাউন্সিলরের স্বাক্ষর করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে।

ইংরেজবাজারে দু’বছর আগেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সরিয়ে পুরসভার চেয়ারম্যান হন নীহার ঘোষ। সেবার কৃষ্ণেন্দু চৌধুরীর বিরুদ্ধে জোট বেঁধেছিলেন নীহারপন্থীরা। এবার নীহারপন্থীদের বিরুদ্ধে একজোট কৃষ্ণেন্দুপন্থীরা, এমনটাই সূত্রে খবর। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হারিয়ে দেন কংগ্রেস- সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী নীহার ঘোষ। যদিও বিধায়ক নীহার ঘোষ খুব তাড়াতাড়ি শিবির বদল করে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করেন তৃণমূলে। তারপর থেকেই মালদহে তৃণমূলের রাজনীতিতে শুরু নীহার বনাম কৃষ্ণেন্দু দ্বন্দ্ব। লোকসভা ভোটের পরে মালদহ জেলায় তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডেকে। তাতেও সমস্যা কমেনি।

যদিও এই প্রসঙ্গে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষ বলেন, “বিধানসভার অধিবেশনে যোগ দিতে আমি কলকাতায় রয়েছি। ঠিক কি হয়েছে জানি না।‌অনাস্থার কোনও কাগজপত্র আমার কাছে আসেনি। তবে দল যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমাকে চেয়ারম্যান পদ থেকে সরে যেতে হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *