Breaking News
Home / TRENDING / রেশন ব্যবস্থা নিয়ে সর্বদল চাইলেন মুখ্যমন্ত্রী, বিরোধীরা বলছেন বিলম্বিত বোধোদয়

রেশন ব্যবস্থা নিয়ে সর্বদল চাইলেন মুখ্যমন্ত্রী, বিরোধীরা বলছেন বিলম্বিত বোধোদয়

সূর্য সরকার

রেশন কার্ড সঠিক মানুষের কাছে নেই, যে পরিবারে ২ টাকার চালের কার্ড দরকার তারা পেয়েছেন ১৩ টাকার চালের কার্ড। আবার যারা ‘স্বচ্ছল’ তারা পাচ্ছেন ২ টাকার চাল। আবার, এমন অনেকে আছেন তাদের কার্ড আছে অথচ তাঁরা রেশনে চাল-গম তোলেন না। কিন্তু বরাদ্দ থাকলেও সেই মাল গ্রাহক না নেওয়াতে নজরদারির ফাঁক গোলে তা বিক্রি হচ্ছে খোলাবাজারে। এমন অভিযোগ বহুদিনের। বিরোধীরা বার বার বলেছেন কিন্তু সরকার এতদিন তা খারিজ করে এসেছে। বুধবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অন্দরে অধিবেশনে স্বীকার করলেন সেই কথা। রেশন পরিষেবায় দু-রকম কার্ডের চিন্তা ভাবনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মতে, যোগ্যতা বা প্রয়োজন থাকা সত্ত্বেও উপযুক্ত রেশন কার্ড পাচ্ছেন না মানুষজন। এরকম মানুষদের জন্য আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বিশেষ শিবির তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

উপযুক্ত নথিপত্রসহ আবেদন করলে ওই শিবির থেকে আবেদনকারীদের নতুন রেশন কার্ড করে দেওয়া হবে। পাশাপাশি, কারা রেশন কার্ড ব্যবহার করে খাদ্য পণ্য সংগ্রহ করছেন আর কারা তা রেশন কার্ডকে শুধুই পরিচয়পত্র হিসাবে ব্যবহার করছেন তা দেখতেও একটি সমীক্ষা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যেমন চাল, গম, চিনি যাঁরা পান না তাঁদের জন্য একরকম কার্ড দেওয়া হবে। বাকিদের জন্যও আর এক ধরনের কার্ড করা যায় কিনা সে বিষয়েই আলোচনা হবে সর্বদলীয় বৈঠকে। এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘অনেকে রেশন কার্ড ব্যবহার না করলেও রেশন কার্ড রেখে দেন ভবিষ্যতের কথা মাথায় রেখে। কারণ মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সর্বদল বৈঠকে কোনও রং থাকবে না। যাতে মানুষের ভাল হয় সেটাই করা হবে। কারণ গরিবের কোনও রং হয় না জাত হয় না।’

রাজ্যের ৯ কোটি গ্রাহকের মধ্যে দেড় কোটিই রেশন থেকে কিছু নেন না। তাই এবার দু-রকম রেশন কার্ড তৈরির কথা ভাবতে শুরু করল রাজ্য সরকার৷ আর সেই লক্ষে এক সর্বদল বৈঠকের ঘোষণা করেন মমতা। জানা গিয়েছে, আগামী শুক্রবার বিকেলে রেশন কার্ডের বণ্টন নিয়ে সর্বদল বৈঠক হবে। এদিন বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে প্রশ্নোত্তর চলাকালীন মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠক ডাকার কথা বলেন। তৃণমূল কংগ্রেস বিধায়ক যোগরঞ্জন হালদার রেশন কার্ড বণ্টন সংক্রান্ত সমস্যা নিয়ে বিধানসভায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দৃষ্টি আকর্ষণ করেন। উত্তরে খাদ্যমন্ত্রী নতুন করে রেশন কার্ড দেওয়া হবে বলে জানান। তখন মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রীকে এ ব্যাপারে সব দলের জনপ্রতিনিধিদের মতামত নিতে সর্বদল বৈঠক ডাকার কথা বলেন। বুধবার বিকেলেই বিধানসভার অধ্যক্ষ সব বিরোধী দলকে চিঠি দিয়েছেন বলে খবর।

রাজ্য সরকারের তথ্য বলছে, প্রায় ৯ কোটির মতো কার্ড হোল্ডার রয়েছেন। যাঁদের মধ্যে কার্ড থাকা সত্ত্বেও রেশন থেকে মালপত্র তোলেন না এমন গ্রাহক রয়েছেন দেড় কোটি। ফলে সরকারের অনেকটাই অর্থের ক্ষতি হচ্ছে বলে দাবি। তাই দুরকম কার্ড তৈরির মাধ্যমে নিশ্চিত করা হতে পারে, উপযুক্ত ব্যক্তিই যাতে সঠিক সামগ্রী পান। এসব দেখেশুনে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন , ” আমরা বরাবর যা বলে এসেছি মুখ্যমন্ত্রী আজ সেটাই বলেছেন। দেরিতে হলেও উনি হয় তো বুঝেছেন বিরোধীদের গুরুত্ব দেওয়া দরকার। সর্বদল ডাকলে অবশ্যই যাব। কিন্তু কাজের কাজটা যেন হয়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *