Breaking News
Home / TRENDING / শ্রীরামপুরে আত্মঘাতী তৃণমূলের মহিলা কাউন্সিলর

শ্রীরামপুরে আত্মঘাতী তৃণমূলের মহিলা কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি।

সাত সকালেই অঘটন ! শ্রীরামপুরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তৃণমূলের (TMC) এক মহিলা কাউন্সিলর। পুলিশ জানিয়েছে মৃতের নাম রমা নাথ (৪৮) তিনি শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। সোমবার বেলা ১২টা নাগাদ শ্রীরামপুর (Shreerampur) ডাউন ২ নম্বর প্লার্টফমে ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এদিন ২ নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন রমা।ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দেন একজন। ট্রেনের ধাক্কায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

জিআরপি দেহ উদ্ধার করে করে। কি কারণে তিনি আত্মঘাতী হলেন তা এখনও পরিস্কার নয়। ঘটনাস্থলে আসেন শ্রীরামপুর পৌরসভার বেশ কয়েকজন তৃনমুল নেতা। দলীয় কাউন্সিলরের এহেন প্রয়াণে শোকস্তব্ধ শ্রীরামপুরের তৃণমূল নেতাকর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *