Breaking News
Home / TRENDING / কারোনা ভাইরাসের খবর বিশ্ববাসীকে জানিয়ে নিখোঁজ চিনের সাংবাদিক

কারোনা ভাইরাসের খবর বিশ্ববাসীকে জানিয়ে নিখোঁজ চিনের সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি।

কারোনা ভাইরাসের (Karona Virus) খবর বিশ্ববাসীকে জানিয়েছিলেন তিনি। এ বার উহান থেকে খবর করে নিখোঁজ হয়ে গেলেন সাংবাদিক চেন কুইশি। একবারে নিশ্চুপ হয়ে গিয়েছেন তাঁরই সঙ্গে থাকা আরও এক সাংবাদিক ফ্যাং বিন। করোনা ভাইরাস হানা দিতে পারে এমন ইঙ্গিত দিয়ে চিন প্রশাসনের রোষের মুখে পড়েছিলেন লি ওয়েংলিয়ান নামে উহানের এক চিকিৎসক। পরে করোনায় মৃত্যু হয় সেই চিকিৎসকের। সেই খবর প্রকাশ্যে আসতেই জনরোষ তৈরি হয়।  

চিকিৎসকের ঘটনাটি সামনে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন চিনের নাগরিকরা। এ বার সাংবাদিকের নিখোঁজ হওয়া সেই ক্ষোভকে আরও বাড়াল। করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে উহানের প্রতি মুহূর্তের খবর, শহরের কোথায় কী ঘটছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেন ও ফ্যাং। উহানের আক্রান্তদের ভয়াবহ পরিস্থিতির বাস্তব চিত্রটাও সামনে এনেছিলেন তাঁরা। কিন্তু গত বৃহস্পতিবার থেকেই নিখোঁজ হয়ে যান চেন।

করোনা ভাইরাসের খবর করা সাংবাদিকের হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ফ্যাং-ই বা কেন চুপ করে গেলেন? চিনা প্রশাসন এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *