বিশেষ সংবাদদাতা
দু-সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও কোনও খোঁজ নেই নিউব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলর গুরুপদ সরকারের পুত্র পার্থ সরকারের। পার্থ নিখোঁজ না কি পলাতক, তা নিয়েই সরগরম নিউব্যারাকপুর। মধ্য চল্লিশের পার্থ একটি মোবাইল দোকানের মালিক। বাড়ির চৌহদ্দিতেই দোকান। পার্থ-র স্ত্রী সরকারি চাকুরিজীবী। ছয়-সাত বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাঁদের। গত ১১ অগাস্ট সকালের পর থেকে নিখোঁজ পার্থ। এরপর পরিবারের তরফে স্থানীয় নিউব্যারাকপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখোপাধ্যায় অবশ্য জানালেন, তদন্ত চলছে। তবে, পরিবারের তরফে যে বেশ কিছু বিষয়ে লুকিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজু বাবু। একটি চিঠি লিখেই না কি স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছেন পার্থ, এমনটাই জানালেন পুলিশ আধিকারিক।

তবে, সেই চিঠি এখনও আসেনি প্রশাসনের হাতে। এদিকে, নিউব্যারাকপুরের অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য গল্প। কেউ কেউ বলছেন, পশ্চিমবঙ্গ তো আর বিহার কিংবা ইউপি হয়ে যায়নি, দিনে দুপুরে অপহরণের ঘটনা ঘটবে। ইঙ্গিতটা যে, কাউকে সঙ্গে নিয়েই তিনি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন তা নিয়ে নি:সন্দেহ এলাকাবাসী। পার্থ-র ভাই তির্থঙ্কর সরকার একজন ডাক্তার। তাঁর কাছে দাদার সম্পর্কে জানতে চাইলে তিনি অবশ্য বলেন, মানষিক ভাবে বিপর্যস্ত আছেন, এবিষয়ে কিছু বলবে না।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news