নীল বণিক
মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পরামর্শেই দার্জিলিং নিয়ে চুপ কেন্দ্রীয় সরকার। দার্জিলিং নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চলতে থাকলে আদতে তা দেশের নিরাপত্তার দিক থেকে ভয়ঙ্কর হতে পারে বলেই মনে করছেন অজিত দোভাল। এমনকি সুযোগ নিতে বিদেশী শক্তিরা আরও সক্রিয় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তিনি। আর এর সুযোগেই উত্তর-পূর্বের জঙ্গি সংগঠন গুলি এর ফায়দা তুলতে পারে বলেও নরেন্দ্র মোদিকে জানিয়েছেন অজিত দোভাল। দার্জিলিং নিয়ে অতীতে কেন্দ্রের ভূমিকা নিয়ে দোভালের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। এরপরেই তিনি কেন্দ্রীয় সরকারকে সাবধানি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রীর আস্থাভাজন অজিত দোভালের কথা মতোই এ বিষয়ে মাথা ঘামায়নি কেন্দ্র। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকেও দার্জিলিং নিয়ে দোভালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন মোদি। অজিত দোভালের এই সাবধানি বাণির পর দলকেও সতর্ক করেছেন তিনি। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীওকেও দার্জিলিং নিয়ে সর্তকতার সঙ্গে সমালোচনা করার পরামর্শ দেওয়া হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। দার্জিলিং-এর বল রাজ্যের কোর্টে ঠেলে দিয়ে কী ছক কষতে চাইছে, এ নিয়ে নবান্নের কপালেও ভাঁজ পড়েছে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news