Breaking News
Home / TRENDING / ডিজিটাল বাহিনীকে মজবুত করার উদ্যোগ, তবে বেনোজলের ভয় টিএমসির

ডিজিটাল বাহিনীকে মজবুত করার উদ্যোগ, তবে বেনোজলের ভয় টিএমসির

সঞ্জয় সরকার :

আগামী ১০ সেপ্টেম্বর নজরুল মঞ্চে ডিজিটাল কনক্লেভের আয়োজন করেছে তৃণমূল। সেখানে উপস্থিত থাকতে লাগবে নির্দিষ্ট ছাড়পত্র। দলের জনপ্রনিধিদের শংসাপত্র নিয়ে আসলে তবেই মিলবে ঐ দিনের কনক্লেভে ঢোকার ছাড়পত্র। অন্য কোনো দলের কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে যেন ভিতরে না ঢুকতে পারে তার জন্য এই কড়াকড়ি বলে মনে করা হচ্ছে।তৃণমূলের কর্মী-সমর্থকরা অনেকেই সোশ‍্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত। এবার সেই সব গ্রুপ গুলোকে এক সুতোয় বাঁধতে চাইছে দল। তাই এই ডিজিটাল কনক্লেভের আয়োজন। সোশ‍্যাল মিডিয়ায় বিজেপি অনেক দিন ধরেই যথেষ্ট সক্রিয়। বিজেপি বিরোধী বা মোদি বিরোধী কিছু পোষ্ট হলেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধ পোষ্ট করে তারা। এবার সেই বিজেপির সোশ‍্যাল মিডিয়া সেল কে টক্কর দিতে তৃণমুল কংগ্রেস‌ও এমন মিডিয়া সেল কে সক্রিয় করতে চাইছে। তাই দলের সমর্থকদের সোশ‍্যাল মিডিয়ায় যে বিভিন্ন গ্রুপ রয়েছে, সেগুলোকে এক জায়গায় করে কেন্দ্রীয়ভাবে একটা সোশ‍্যাল মিডিয়া সেলের রুপ দিতে চাইছে দল। ১০ তারিখের এই কনক্লেভের প্রধান বক্তা তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই মিডিয়া সেলে বেনোজল আটকাতে প্রথম থেকেই সচেতন তৃণমূল নেতৃত্ব। তাই ঐদিনের সভায় ঢোকার ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে প্রত‍্যাশিদের দলের যেকোনো স্তরের জনপ্রতিনিধিদের সার্টিফিকেট নিয়ে এসে নাম রেজিস্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *