Breaking News
Home / TRENDING / চেনা মুডে মমতা, পায়ে হেঁটে ঘুরলেন দার্জিলিং

চেনা মুডে মমতা, পায়ে হেঁটে ঘুরলেন দার্জিলিং

নিজস্ব সংবাদদাতাঃ
দার্জিলিং: দার্জিলিং সফরের দ্বিতীয় দিন ভোরবেলা পায়ে হেঁটে প্রায় গোটা শহর ঘুরলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন পথচলতি মানুষের সঙ্গে। রাস্তার পাশের চায়ের দোকানে চা খেলেন।
আজ সকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী ঘুরে ফেললেন প্রায় গোটা দার্জিলিং শহর। রিচমন্ড হিল থেকে লালকুঠি পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তায় কথা বললেন পর্যটক সহ পাহাড়বাসী মানুষের সঙ্গে। তারপর লালকুঠির পাশে একটি চায়ের দোকানে বসে চা খান।
মুখ্যমন্ত্রীকে নাগালে পেয়ে আপ্লুত পর্যটক ও পাহারবাসীরা। সূত্রের খবর, লালকুঠি জায়গাটি খুব পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রীর। লালকুঠির পাশেই নতুন একটা ট্যুরিজম হাব তৈরির পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী।

লালকুঠি থেকে মুখ্যমন্ত্রী যখন এগিয়ে যাচ্ছিলেন সেই সময় দেখেন, পাহাড়ে একটি দল শ্যুটিং করছে। তাঁদের উদ্দেশ্যে বলেন, লালকুঠি জায়গাটি খুব সুন্দর এখানে শ্যুটিং করুন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *