নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:
এক মুক ও বধির বালিকার মৃতদেহ নদীতে ভাসতে দেখে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শিয়ালিমুনি এলাকায় কুলিক নদীতে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহটি।
পুলিশ জানিয়েছে, মৃতা বালিকার নাম মাম্পি মুর্মু ( ১০)। মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রায়গঞ্জের কোকড়ার বাসিন্দা বুধরাই মুর্মুর মেয়ে মাম্পি মুর্মু বাড়ির পাশে খেলা করতে করতে নিখোঁজ হয়ে যায়। সারাদিন বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুজি করে পরিবারের লোকেরা কর্নজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে। মঙ্গলবার সকালে রায়গঞ্জ থানার পশ্চিম বোগ্রাম এলাকায় কুলিক নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি নদী থেকে তুলে শনাক্ত করা হয়। স্নান করতে নেমেই সে তলিয়ে যায় বলে অনুমান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news