নীল রায়। “অসৎ উদ্দেশ্য অশান্তি জিইয়ে রাখা হচ্ছে।” এমনটাই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার চেন্নাইতে তামিল পত্রিকা ‘তুঘলক’-এর অনুষ্ঠানে ভিডিওয় বক্তৃতা দেন তিনি। মোদী বলেন, “ভারত দ্রুত গতিতে উন্নয়নের পথে এগোচ্ছে। একদিন যা যা অসম্ভব বলে মনে হত তার সবই এখন বাস্তবায়িত হচ্ছে। তা সত্বেও কিছু অসৎ উদ্দেশ্যে দেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। অশান্তি জিইয়ে রাখা হচ্ছে।”
সরকারের কর্মচঞ্চলতা উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “৩৭০ ধারার বিলোপ হয়েছে, তিন তালাক নিষিদ্ধি হয়েছে, গোটা দেশে এক কর ব্যবস্থা লাগু হয়েছে। এসবকে একদিন অসম্ভব বলে মনে হত কিন্তু আজ তা বাস্তবে হয়েছে।” এরপরেই বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, “একদল মানুষ এই উন্নয়নকে সহ্য করতে পারছেন না। আর তারাই মানুষকে ভুল পথে চালিত করছে, ভুল বোঝাচ্ছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news