Breaking News
Home / TRENDING / নারদাকাণ্ড তদন্তের জাল গোটাচ্ছে সিবিআই, ফেরা হাজিরা প্রসূনের, চাপে তৃণমূল

নারদাকাণ্ড তদন্তের জাল গোটাচ্ছে সিবিআই, ফেরা হাজিরা প্রসূনের, চাপে তৃণমূল

ওয়েব ডেস্ক:

নারদাকাণ্ডের তদন্তে আজ নিজাম প্যালেসে হাজিরা দিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ ফুটবলারের আইনজীবীও।

প্রসঙ্গত, ধীরে ধীরে নারদাকাণ্ডের জাল গোটাচ্ছে সিবিআই। সে কারণে ফের তলব প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, নারদাকাণ্ডে ১২ জনের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, ছবিতে যাঁদেরকে টাকা নিতে দেখা গিয়েছিল, প্রসূন বন্দ্যোপাধ্যায় তাঁদের অন্যতম। জানা গিয়েছে, ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, এবার একে একে তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করছে সিবিআই। ইতিমধ্যে ফিরহাদ হাকিম ও মুকুল রায়ের কণ্ঠস্বরের নমুনা নিয়েছে সিবিআই।

নতুন করে কণ্ঠস্বরের নমুনার জন্য শোভন চট্টোপাধ্যায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। শোভন অবশ্য এখনও আসেননি। প্রসূন বন্দ্যোপাধ্যায় আজ সিজিও কমপ্লেক্সে হাজির হন সকাল ১০টা নাগাদ। এদিন তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী শোভন চট্টোপাধ্যায় সোমবার হাজিরা দেবেন সিবিআই দফতরে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *