Breaking News
Home / TRENDING / অসমে প্রকাশিত হল নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা, বাদ প্রায় ১৯ লক্ষ মানুষ

অসমে প্রকাশিত হল নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা, বাদ প্রায় ১৯ লক্ষ মানুষ

ভাস্কর মান্না:

 

শনিবার অসমে প্রকাশিত হল জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) চূড়ান্ত তালিকা। এনআরসির রাজ্য কো-অর্ডিনেটর সূত্রে খবর, চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। এই এত সংখ্যক মানুষ ভারতীয় নাগরিকত্বের দাবি নিয়ে কোনো প্রমাণ দিতে পারেনি।

 

চূড়ান্ত তালিকা অনুসারে, এবারে বৈধ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৮ জন।  বলা হয়েছে, কেউ এই চূড়ান্ত তালিকায় সন্তুষ্ট না হলে, তিনি ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। গত বছর ২১ জুলাই অসমে এনআরসি তালিকা থেকে ৩.১৯ কোটি মানুষের মধ্যে ৪০.৩৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল। এবারে অবশ্য যাঁরা ২৫ শে মার্চ ১৯৭১ সালের আগে এসেছিল চূড়ান্ত তালিকায় তাদের সবাইকে রাখা হয়েছে।

 

এদিন ২৫০০ টি সেবা কেন্দ্র এবং ইন্টারনেটের মাধ্যমে এনআরসির তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা নিয়ে কোনো রকম অশান্তি আটকাতে পর্যাপ্ত ব্যবস্থা আগে থেকেই নিয়ে রেখেছে প্রশাসন। কেন্দ্র ও রাজ্য সরকার অসমের মানুষদের অশান্তি থেকে বিরত থাকতে আর্জি জানিয়েছেন। পুলিশ, প্রশাসন ফেক নিউজ থেকে মানুষকে দূরে থাকার আবেদন করেছেন। গুয়াহাটি সমেত ৫ জেলায় ১৪৪ ধারা লাঘু করা হয়েছে।

 

গত ৪ বছর ধরে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি তালিকা প্রকাশ করার কাজ করে চলেছে অসম সরকার। এই কাজে ৪ বছরে প্রায় ৬২ হাজার কর্মচারী যুক্ত ছিলেন। ২০১৩ সালে অসমে এনআরসি কার্যালয় তৈরি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৫ সাল থেকে কাজ শুরু হয়। প্রথম তালিকা ২০১৭ সালে এবং দ্বিতীয় তালিকা ২০১৮ সালে প্রকাশিত হয়।

 

অসমের ৩৩ টি জেলার মধ্যে ৯টি জেলায় মুসলিম অধিবাসীদের সংখা অত্যধিক বেশি। বলা হয়েছে, এই জেলাগুলিতে গত এক দশকে প্রচুর পরিমাণে বাংলাদেশী অনুপ্রবেশকারী এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। যা সুপ্রিমকোর্টের নজরে একেবারেই বেআইনি। তাই এখনই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এনআরসি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সর্বোচ্চ আদালত। আদালতের এই নির্দেশ অনুসারেই অসম সরকার আজ চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশ করল।

 

অসম দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে সিটিজেন রেজিস্টার হয়েছে। ১৯৫১ সালে অসমে প্রথম রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়। ২০১৮ সালে রাজ্যে ৩.২৯ কোটি মানুষ নাগরিকত্ব প্রমাণ করতে ৬.৫ কোটি দরখাস্ত অসম সরকারকে দেয়। তার মধ্যে প্রায় ১৪ রকমের প্রমাণপত্র রয়েছে। এই দরখাস্তের ওজন প্রায় ৫০০ টি ট্যাংকের সমান হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ৯০০ কোটি টাকা খরচ হয়েছে সরকারের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *