Breaking News
Home / TRENDING / মেয়র সব্যসাচীকে বাদ দিয়েই বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকল তৃণমূল, জল্পনা বহিষ্কারের

মেয়র সব্যসাচীকে বাদ দিয়েই বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকল তৃণমূল, জল্পনা বহিষ্কারের

নীল রায়। সব্যসাচীর শক্তি যাচাই করতে শেষ পর্যন্ত বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল কাউন্সিলরদের এই বৈঠক ডাকা হয়নি মেয়র সব্যসাচী দত্তকে। শুক্রবার ডিএ-র দাবিতে সল্টলেকের বিদ্যুৎ ভবনে সরকারি কর্মীদের বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার পর কিছুটা হলেও সব্যসাচী দত্তকে নিয়ে কড়া অবস্থান নিতে চাইছে তৃণমূল নেতৃত্ব। গত এক বছর যাবৎ বিধাননগরের মেয়র তথা রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ককে নিয়ে একাধিকবার অস্বস্তিতে পড়েছে দল। তাই এবার হেস্তনেস্ত করতেই তৃণমূল ভবনে বিধাননগরের নির্বাচিত ৩৮ জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠক ডেকেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দল থেকে পুরোপুরি ছেঁটে ফেলার আগে, বিধাননগর কর্পোরেশনে দলের অনুগত কাউন্সিলের সংখ্যা যাচাই করে নিতে চায় তৃণমূল। তারপরই নেওয়ার পর থেকে সব্যসাচী দত্তকে সরানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলেই সূত্রের খবর। মুকুল রায়কে বাড়িতে লুচি আলুর দম খাওয়ানো থেকে শুরু করে দোলের দিনে মাথায় গেরুয়া পাগড়ি চড়িয়ে “ভারত মাতা কী জয়” স্লোগান দিয়ে দলের অস্বস্তি বাড়িয়ে ছিলেন সব্যসাচী। সেবার ফিরহাদ হাকিমের উদ্যোগেই তাঁকে রেখে দেওয়া হয় দলে। কিন্তু শুক্রবার সরকারি কর্মীদের বিক্ষোভে অংশ নিয়ে কার্যত মুখ্যমন্ত্রীর নীতির বিরোধিতা করেছেন বিধাননগরের মেয়র, এমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব। ‌তাই বিধাননগর পৌর নিগম এলাকায় সব্যসাচীর অনুগত কাউন্সিলরদের সংখ্যাও এ যাত্রায় জেনে নিতে চাইছে দল। সব্যসাচী প্রকাশ্যে এই দাবি করেছেন কাউন্সিলরদের মধ্যে কমপক্ষে ২৯ জন রয়েছেন তাঁর সঙ্গে। ‌ সব্যসাচীর এমন দাবির কোনও সারবত্তা আছে কিনা, তা নিয়ে বাজিয়ে দেখতে চাইছে তৃণমূল। এ প্রসঙ্গে জানতে সব্যসাচী দত্তকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *