ওয়েব ডেস্ক:
জলপাইগুড়িতে তৃণমূল কর্মীদের হাতে মার খেয়ে বিজেপি কর্মীর মৃত্যু। এই ঘটনার ময়নাতদন্তের পর দেহ জলপাইগুড়ি কোতয়ালি থানায় রেখে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা।
মঙ্গলবার বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি দেবাশিষ চক্রবর্তী অভিযোগ করেন, সোমবার জলপাইগুড়ি এসপি অফিস ঘেরাও কর্মসূচি সেরে রাতে বাড়ি ফিরছিলেন মনমোহন দাস (৪৫)। ফেরার সময় তৃণমূল নেতা মোসারফ হোসেন ও তাঁর দলবল মনমোহনকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। স্থানীয় মানুষ আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে জলপাইগুড়ির এক নার্সিংহোমে নিয়ে গেলে অবস্থা বুঝে সেখান থেকে তাঁকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাবার সময় পথে মৃত্যু হয় আহত বিজেপি সমর্থকের।
যদিও অভিযুক্ত তৃণমূল নেতা মোশারফ হোসেন এই অভিযোগ উড়িয়ে দেন। তিনি বলেন, ‘মিথ্যে অভিযোগ। আমাদের ফাঁসানোর চক্রান্ত করছে বিজেপি। রায়গঞ্জ থানা এই ঘটনার তদন্তে নেমেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news