Breaking News
Home / TRENDING / বুধবার বিধানসভায় কাটমানি নিয়ে শোরগোল বাধানোর ছক বিজেপির

বুধবার বিধানসভায় কাটমানি নিয়ে শোরগোল বাধানোর ছক বিজেপির

নিজস্ব সংবাদদাতা : আগামীকাল বুধবার রাজ্যপালের বাজেট ভাষণ বিতর্কের জবাবি সমাপ্ত ভাষণ দিতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সামনেই কাটমানি নিয়ে সরকারকে বিব্রত করার ছক কষছে বিজেপি। সূত্রের খবর, আগামীকাল মুখ্যমন্ত্রীর সামনেই কাটমানি নিয়ে সরব হবে বিজেপি বিধায়করা। বিধানসভার অধিবেশন পর্বের ২ দিন কাটমানি ইস্যুতে উত্তাল হয়েছে রাজ্য বিধানসভা। বিরোধী বাম – কংগ্রেস কাটমানি নিয়ে সরব হয়েছে কিন্তু বিজেপি বিধায়করা চুপচাপ বসেছিলেন। সূত্রের খবর, আগামীকাল মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কাটমানি নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সরকারের বিবৃতি দাবি করবেন বিজেপি বিধায়করা।                                     বিধানসভায় শপথগ্রহণের সময় বিজেপির বিধায়ক জোয়েল মুর্মু ” জয় শ্রী রাম ” বলে উঠেছিলেন। তারপর তা নিয়ে বিতর্ক হয়। যদিও সেই বিতর্কে কান দেয়নি বিজেপি। পদ্ম শিবিরের পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা জানিয়েছিলেন , এবার আরও বেশি করে শ্রী রাম স্লোগান উঠবে বিধানসভায়।

সূত্রের খবর , আগামীকাল বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর সামনেই “জয় শ্রী রাম” বলে শাসক দলকে বিব্রত করার পরিকল্পনা রয়েছে বিজেপির। এমনিতেই সন্দেশখালীর মতো সারা রাজ্যে বিজেপি কর্মীদের খুন করা এবং আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে বিধানসভায় সরব হবে বিজেপি।
রাজ্য বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা সরকারিভাবে ৩ থেকে বেড়ে বর্তমানে ৬ হয়েছে। ফলে কিছুটা হলেও শক্তি বেড়েছে গেরুয়া শিবিরের। আবার শাসক দলের ৫ বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। এরা হলেন সুনীল সিং, মনিরুল ইসলাম, বিশ্বজিৎ দাস এবং শুভ্রাংশু রায় ও উইলসন চম্পামারি। এছাড়াও বামেদের একজন বিধায়ক দলবদল করায় ফলে সব মিলিয়ে সরকারি – বেসরকারিভাবে বিজেপির বিধায়ক সংখ্যা ১৩!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *