Breaking News
Home / TRENDING / ফের বিদেশনীতির জয়, বাতিল অ্যান্টিগুয়ার নাগরিকত্ব, শীঘ্রই প্রত্যর্পণ মেহুলের

ফের বিদেশনীতির জয়, বাতিল অ্যান্টিগুয়ার নাগরিকত্ব, শীঘ্রই প্রত্যর্পণ মেহুলের

ওয়েব ডেস্ক:

ফের মোদির বিদেশনীতির জয়জয়কার। এবার মেহুল চোকসীর প্রত্যার্পণে রাজি হল অ্যান্টিগুয়া। এখন কেবল সরকারি কাগজ তৈরি হওয়া বাকি। তারপরেই ভারতে ফেরানো হবে আর্থিক তছরুপে অভিযুক্ত শিল্পপতিকে। ইতিমধ্যে ঋণ খেলাপিতে অভিযুক্ত মেহুল চোকসীর অ্যান্টিগুয়ার নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। অ্যান্টিগুয়া এবং বারমুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানিয়েছেন, তাঁর দেশকে অর্থ তছরুপে অভিযুক্তদের জন্য স্বর্গরাজ্য করে তুলতে চান না তিনি।

প্রসঙ্গত, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৫০০ কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে হিরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসীর বিরুদ্ধে। গত বছর জানুয়ারিতে অ্যান্টিগুয়ায় গিয়ে গা ঢাকা দেন মেহুল।

এদিকে মেহুলের আইনজীবী আগেই জানিয়েছিল যে গণপিটুনির আশঙ্কায় ভারতে ফিরতে চাইছেন না তাঁর মক্কেল। এছাড়াও শারীরিক কারণে অ্যান্টিগুয়া থেকে প্রায় ৪১ ঘণ্টা বিমান সফর করে ভারতের আদালতে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

তবে অ্যান্টিগুয়ার নাগরিকত্ব বাতিল হওয়ায় এসব অভিযোগ আর ধোপে টিকবে না বলেই মনে করছে ভারতের বিদেশমন্ত্রক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *