সূর্য সরকার।
সিন্ডিকেটের দখল নিয়ে আবার উত্তপ্ত নিউটাউন (Newtown)। তৃণমূল ও বিজেপি সংঘর্ষে আহত ৭ জন তৃণমূল কর্মী। গুলি চালানো ও তৃণমূলকর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের (TMC) অভিযোগ, ৩০-৪০ জন বিজেপি (BJP) কর্মী বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ নিউটাউনের যাত্রাগাছীতে একটি প্রজেক্টে গিয়ে কাজ বন্ধ করে দেয় ও তৃণমূলের কর্মীরা ওই প্রজেক্টে নির্মাণ সামগ্রী ফেলতে গেলে বাধা দেওয়া হয়। দুই দলের মধ্যে ঝামেলা বেঁধে যায়। মারামারিও হয় দুই দলের কর্মীদের মধ্যে। ৩ রাউন্ড গুলি চালানো ও তৃণমূলকর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
এই ঘটনায় ৭ জন তৃণমূলকর্মী আহত হয়েছে। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আসে নিউটাউন থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ওই এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, বিধান নগর রেল প্রাক্তন মেয়র তথা রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত বিজেপিতে যোগদান করার শক্তি বেড়েছে গেরুয়া শিবিরের। তারপর থেকেই এই সমস্ত এলাকায় তৃণমূলকে সমানে সমানে টক্কর দিচ্ছে তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news