Breaking News
Home / TRENDING / স্বচ্ছ ভারত অভিযানে পিছিয়ে বাংলার রেলস্টেশনগুলি

স্বচ্ছ ভারত অভিযানে পিছিয়ে বাংলার রেলস্টেশনগুলি

নিজস্ব প্রতিবেদন:

 

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশ জুড়ে রেল স্টেশনগুলিতে ‘স্বচ্ছ ভারত অভিযান’ চালানো হয়। এই অভিযানে পিছিয়ে বাংলার একাধিক স্টেশন। সম্প্রতি স্বচ্ছতার বিচারে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে উপরের সারিতে রয়েছে বাংলার মাত্র ২টি স্টেশনের নাম। 

 

সাবারবান গ্রূপ ক্যাটাগরিতে প্রথম দশের মধ্যে রয়েছে একমাত্র সাঁতরাগাছি স্টেশন। অন্যদিকে নন-সাবারবান গ্রূপে প্রথম দশে একমাত্র নিউ ফারাক্কা। বাংলার মাত্র ২টি স্টেশনের নাম থাকায় প্রশ্ন উঠছে স্টেশন ম্যানেজারদার ভূমিকা নিয়ে। রেল এক কর্মীর কথায়, দেশ জুড়ে স্টেশন পরিষ্কার করতে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিল রেল। এই অভিযানের জন্য কেন্দ্র বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সাহায্য করেছিল। কিন্তু বিভিন্ন জোনের ডিআরএম, স্টেশন ম্যানেজাররা সেই কাজ করতে ব্যর্থ হয়েছে। ফলে সমীক্ষায় বাংলার এই হাল। 

 

এই সমীক্ষাটি প্রধানত দুটি প্রক্রিয়ায় করা হয়েছে। পরিছন্নতা, যাত্রীদের মতামত, পার্কিং ও ওয়েটিং রুমের অবস্থার নিরিখে সাবারবান ও নন-সাবারবান এই দু’ভাবে সমীক্ষাটি চালানো হয়। সাভারবান গ্রুপে প্রথম দশের মধ্যে সাঁতরাগাছি স্টেশনে রয়েছে পাঁচ নম্বরে। অন্যদিকে নন-সাবারবান গ্রুপে প্রথম দশের মধ্যে তিন নম্বরে রয়েছে নিউ ফারাক্কা। স্বচ্ছতার বিচারে প্রথম হয়েছে উত্তর-পশ্চিম রেল। সাত নম্বরে রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। দক্ষিণ-পূর্ব রেল রয়েছে ১৫ নম্বরে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *