নিজস্ব সংবাদদাতা:
রাজ্য জুড়ে আজ একাধিক রাজনৈতিক হিংসার খবর মিলছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে এবার দাঁতনেও তৃণমূল-বিজেপি সংঘর্ষ। যে ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষের ৮ জন।
স্থানীয় সূত্রের খবর, টাঙ্গির কোপে গুরুতর আহত হয়েছেন ৫ জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, শনিবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে দাঁতনের ঘোলাই বাজারে বিজেপি কর্মীদের একটি জমায়েত হয়। হঠাৎই সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় তৃণমূল কর্মীরা। এরপরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশবাহিনী। ততক্ষণে অবশ্য মারাত্মক জখম হয়েছে দু’পক্ষের অনেকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news