Breaking News
Home / TRENDING / তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া বিজেপি প্রার্থী

তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া বিজেপি প্রার্থী

নীল বণিক

প্রাণনাশের ভয়ে ঘর ছাড়া বিজেপি প্রার্থী এবং তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির কোস্টাল থানার অন্তর্গত বিধানপল্লী মাস্টার পাড়ায়। পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ায় বিজেপি প্রার্থী ও তাঁর পরিবারের লোকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। মেরে ফেলার হুমকির পাশাপাশি বিজেপি প্রার্থী ও তাঁর আত্মীয়দের রোজগারও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের ২৪২ নম্বর গ্রাম সভার বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিশাখা মণ্ডল। এবার ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের ১৭টি গ্রাম সভার মধ্যে ৪টিতে মনোনয়ন পত্র পেশ করতে পেরেছেন বিজেপি প্রার্থীরা। অভিযোগ, মনোনয়ন পেশের পর থেকেই বিজেপি প্রার্থী ও তাঁদের পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতারা। মনোনয়ন না তুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিশাখা দেবীর ভাসুর গোকুল মণ্ডল ঝড়খালিতে মোটরভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অভিযোগ, তাঁর সেই ভ্যান বন্ধ করে দেওয়া হয়েছে। ওই বিজেপি প্রার্থীর পরিবারের মাছ ধরার নৌকাও জলে নামতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুনীপ দাস বলেন, “প্রথমে তো তৃণমূল আমাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে, সেই বাধা উপেক্ষা করে যাঁরা মনোনয়ন দিয়েছেন এখন তাদের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকী বিজেপি প্রার্থী-কর্মীদের রুটি-রুজিও বন্ধ করে দিচ্ছে তৃণমূলের গুণ্ডারা।” এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে ঝড়খালির তৃণমূল নেতা তথা বিদায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ মণ্ডল বলেন, “এ বিষয়টি আমার জানা নেই। সতেরোটির মধ্যে ইতিমধ্যেই তেরোটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এই পঞ্চায়েত আমাদের দখলে।” তাঁর নিজেরই প্রশ্ন, ” কী কারণে আমরা বিজেপি প্রার্থীদের হুমকি দিতে যাব? অভিযোগ সঠিক নয়।”

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *